‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’, লাইভে কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি

Share

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ফেসবুক লাইভে এসে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে কাজের সুযোগ পাচ্ছেন না এবং নানা ধরনের সামাজিক ও পেশাগত চাপের মুখে রয়েছেন।

 

কান্নাজড়িত কণ্ঠে জ্যোতি বলেন, “এই বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি।” তিনি আরও জানান, নিজেকে বর্তমানে অসহায় মনে করছেন এবং পরিকল্পিতভাবে তাকে কাজ থেকে দূরে রাখা হচ্ছে বলে তার অভিযোগ।

 

রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক নানা বিতর্কের কারণে আলোচনায় থাকা এই অভিনেত্রীর লাইভের বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অভিনয়জীবনে জ্যোতি নাটক ও চলচ্চিত্রে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছেন।