ভারতীয় টিভি অভিনেত্রী দীপিকা কাকরের ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে দীর্ঘদিনের জল্পনার মধ্যে নতুন তথ্য দিয়েছেন সহ-অভিনেত্রী জয়তী ভাটিয়া। তাঁর দাবি, শোয়েব ইব্রাহিমকে বিয়ে করার জন্য নয়, বরং জীবনের কঠিন সময়ে আজমীর শরীফ দরগাহে গিয়ে মানসিক শান্তি ও আত্মিক শক্তি পাওয়ার পরই দীপিকা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। জয়তীর ভাষ্য অনুযায়ী, এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, যার সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক ছিল না।