২১ বছর পেরিয়ে, তবু মনে হয় এই তো সেদিন

Share

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘সুভা’ সিনেমার ২১ বছর পূর্তি নিয়ে আবেগ প্রকাশ করেছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তিনি বলেন, সময় পেরিয়ে গেলেও মনে হয়, এই তো সেদিন ছবিটির কাজ করেছেন। চাষী নজরুল ইসলাম পরিচালিত এই সিনেমায় বোবা ও শ্রবণপ্রতিবন্ধী ‘সুভা’ চরিত্রে অভিনয় করা ছিল তার অভিনয়জীবনের অন্যতম কঠিন অভিজ্ঞতা।

 

পূর্ণিমা জানান, ‘সুভা’ তার ক্যারিয়ারের বিশেষ একটি কাজ, যা তাকে নতুনভাবে নিজেকে আবিষ্কারের সুযোগ দিয়েছে। বর্তমানে ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের অপেক্ষায় আছেন তিনি। ভবিষ্যতে ভিন্নধর্মী, এমনকি নেতিবাচক চরিত্রেও অভিনয় করার আগ্রহের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।