বলিউড অভিনেত্রী রানি মুখার্জির জন্মের পর হাসপাতালের এক ভুলে তিনি অন্য এক পরিবারের নবজাতকের সঙ্গে অদলবদল হয়ে গিয়েছিলেন। পরে তার মা কৃষ্ণা মুখার্জি শিশুটিকে দেখে সন্দেহ প্রকাশ করলে হাসপাতাল কর্তৃপক্ষ খোঁজাখুঁজি করে রানিকে একটি পাঞ্জাবি দম্পতির কাছ থেকে উদ্ধার করে প্রকৃত পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
এক সাক্ষাৎকারে রানি নিজেই এই ঘটনার কথা জানান। তিনি বলেন, তার মায়ের তৎপরতার কারণেই বিষয়টি দ্রুত ধরা পড়ে। পরে পরিবারে এ ঘটনা নিয়ে প্রায়ই হাস্যরস চলত। বর্তমানে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সফল রানি ২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন এবং তাদের এক কন্যাসন্তান রয়েছে।