শারীরিক অসুস্থতা, স্টেরয়েডের পার্শ্বপ্রতিক্রিয়া ও কোমরের চোটের কারণে ওজন বেড়ে যাওয়ায় দীর্ঘদিন মানসিক চাপ ও কটূক্তির মুখে পড়েন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। তিনি জানান, একসময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন এবং নিজেকে ভালো লাগত না।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে চিকিৎসকের পরামর্শে নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও নিয়মিত ফিটনেস চর্চার মাধ্যমে ২২ কেজি ওজন কমিয়েছেন ইন্দ্রাণী। সব বাধা পেরিয়ে নতুন উদ্যমে আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।