বলিউড অভিনেতা সাইফ আলি খানের বোন সাবা পাতৌদী ৫০ বছর বয়সেও অবিবাহিত। এবার নিজের বিয়ে না করার কারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
সম্প্রতি নেহা ধূপিয়া ও অঙ্গদ বেদীর সঙ্গে এক আলাপচারিতায় সাবা জানান, জীবনে কখনো প্রেমের সম্পর্কে জড়াননি তিনি। ১৮-১৯ বছর বয়স থেকেই তার জন্য বিয়ের প্রস্তাব আসত, এমনকি একটি বিয়ের কথাও প্রায় চূড়ান্ত হয়েছিল। তবে তখন মানসিকভাবে প্রস্তুত না থাকায় তা আর হয়নি।
সাবার ভাষ্য, পরবর্তীতে বিয়েতে আপত্তি না থাকলেও নিজের সঙ্গে মানানসই কাউকে খুঁজে পাননি তিনি। বাবা মনসুর আলি খান পাতৌদীর ব্যক্তিত্ব ও মূল্যবোধ তাকে প্রভাবিত করেছে বলেও জানান তিনি।
অভিনয় থেকে দূরে থাকা সাবা বর্তমানে গয়না ডিজাইনার হিসেবে কাজ করছেন। পাশাপাশি ট্যারো রিডার ও স্পিরিচুয়াল হিলার হিসেবেও পরিচিত তিনি।