বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে দেওয়া পোস্টে তিনি খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, দেশপ্রেম ও আপসহীন নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানান।
খালেদা জিয়াকে জাতীয় ঐক্যের প্রতীক উল্লেখ করে আসিফ লেখেন, তাঁর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে নতুন বাংলাদেশকে কোনো শৃঙ্খলে আবদ্ধ না হওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রয়াত এই নেত্রীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি।