চিঠি নিয়ে হাতেনাতে ধরা, কী বলেছিলেন সাই পল্লবীর বাবা-মা?

Share

স্কুলজীবনের এক মজার স্মৃতি শেয়ার করেছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। সপ্তম শ্রেণিতে পড়ার সময় এক ছেলেকে প্রেমপত্র লিখতে গিয়ে বাবা-মায়ের হাতে ধরা পড়েছিলেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, এরপর বাবা-মায়ের হাতে মারও খেতে হয়েছিল তাকে।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাই পল্লবী জানান, সেই ঘটনার পর বাস্তব জীবনে আর কখনো চিঠি লেখার সাহস করেননি। মজার বিষয় হলো, ‘বিরাট পর্বম’ সিনেমায় তাকে ঝুঁকি নিয়ে চিঠি পৌঁছে দেওয়ার দৃশ্যে অভিনয় করতে হয়েছে। সিনেমায় চিঠি লেখার বিষয়টি পরিচালকের নির্দেশনাতেই করেছিলেন বলে জানান তিনি।