জেন-জি নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সমালোচনার মুখে নিজের অবস্থান বদলেছেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। তরুণদের ‘নর্দমার প্রজন্ম’ বলার পর এবার তাদের ‘দেশের সবচেয়ে বড় শক্তি ও চালিকা শক্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
শুক্রবার এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, জেন-জি দেশের জন্য বড় সম্পদ এবং তরুণরা দেশের সংস্কৃতি ও পরিচয়ের নতুন দূত হিসেবে নিজেদের তুলে ধরছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আরএসএস প্রধান মোহন ভাগবতের জেন-জি নিয়ে ইতিবাচক মন্তব্যের পরই কঙ্গনার এই সুর বদল।