শুটিং সেটে গেলেও আমার সঙ্গে বই-খাতা থাকে

Share

এ বছরের লাক্স সুপারস্টার বিজয়ী বিদুষী বর্ণিতা ক্যারিয়ারের শুরুতেই দেশের শীর্ষ নির্মাতাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন। বর্তমানে শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আম্ব্রেলা’-এর শুটিং নিয়ে ব্যস্ত তিনি।

 

প্রথম ওয়েব সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বর্ণিতা বলেন, বড় নির্মাতা ও অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখছেন। একই সঙ্গে নতুন কাজ নিয়ে নার্ভাসনেস ও উত্তেজনাও কাজ করছে।

 

ক্যারিয়ারের পাশাপাশি পড়াশোনাকেও সমান গুরুত্ব দিচ্ছেন বর্ণিতা। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি শেষ করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছা তার। তাই শুটিং সেটেও সঙ্গে রাখেন বই-খাতা। তার ভাষায়, ‘এখন আমার চিত্রনাট্য ও পড়ার বই একসঙ্গেই থাকে।’

 

বর্ণিতা জানান, সামনে রায়হান রাফীর একটি সিনেমায় কাজের সুযোগ রয়েছে। ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন দেখা এই অভিনেত্রীর অনুপ্রেরণা তার মা। দেশীয় শিল্পীদের মধ্যে জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, চঞ্চল চৌধুরী ও আফরান নিশোকে পছন্দ করেন তিনি।