বয়সে ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, নায়িকা বললেন, ‘ভাই, শান্ত হোন’

Share

নায়ক থেকে গায়ক, ব্যবসায়ী থেকে প্রযোজক, অনেকের সঙ্গেই নাম জড়িয়েছে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের। এবার প্রায় ১০ বছরের ছোট ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শোনা গেল। অভিনেত্রীর এখন ৩৪ এবং যশস্বী ২৪ বছরের।

 

সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে।

 

গুঞ্জনের ইতি টানতে মৃণাল পোস্টের যে মন্তব্যঘরে প্রতিক্রিয়া জানান, সেখানে লেখা ছিল- ‘মৃণাল ঠাকুর কি তার চেয়ে ৯ বছর ছোট ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ডেট করছেন?’

 

ওই পোস্টের প্রতিক্রিয়ায় অভিনেত্রী লেখেন, ‘ভাই, শান্ত হন। আমাদের একসঙ্গে কোথায় দেখেছেন? কীভাবে? আপনারা এত শিক্ষিত মানুষ হয়েও এমন গুজবকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করেন কীভাবে?’

 

তিনি আরও লেখেন, ‘দেশে কত কিছুই না ঘটছে। জেন জিদের কাছ থেকে কিছু শিখুন, গুরুত্বপূর্ণ ও বাস্তব বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন, তাহলে আরও বেশি ভিউ পাবেন।’