রাজেশ খান্নার ক্যারিয়ারের পতনের অন্যতম কারণ ছিল তার অহংকারী মনোভাব—এমনই মন্তব্য করেছেন অভিনেতা তেজ সাপ্রু। এক পডকাস্টে তিনি জানান, একসময় শুটিং সেটে রাজেশ খান্নার আচরণে কষ্ট পেলেও পরে কিংবদন্তি অভিনেতাই ভুল স্বীকার করে সম্পর্ক স্বাভাবিক করেন। সাপ্রুর মতে, ধর্মেন্দ্র ও জিতেন্দ্রর মতো সমসাময়িকদের তুলনায় রাজেশ খান্নার অহংকারই তার ক্যারিয়ারের দ্রুত পতনের অন্যতম কারণ হতে পারে। তবে তারকা হিসেবে রাজেশ খান্নার জনপ্রিয়তার কোনো তুলনা নেই বলেও উল্লেখ করেন তিনি।