বিচ্ছেদের পর কোন বিষয়ে এখনও উদাসীন অর্জুন কাপুর?

Share

মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পরও ব্যক্তিগত জীবন ও একাকিত্ব নিয়ে অনেকটাই নীরব অর্জুন কাপুর। সম্প্রতি তার পুরোনো এক সাক্ষাৎকার নতুন করে ছড়িয়ে পড়লে অভিনেতার গম্ভীর স্বভাব নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।

 

অর্জুন জানান, তার শান্ত স্বভাব ও চোখের চাহনির কারণে অনেকে তাকে অহংকারী বা উদাসীন মনে করেন। তবে তিনি দাবি করেন, আদতে তিনি অহংকারী নন এবং সবাইকে সম্মান করেন।

 

মন খারাপের সময় কাউকে ফোন করে নিজের সমস্যা জানানোর প্রয়োজনও বোধ করেন না অর্জুন। বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত সুখ-দুঃখ ভাগ না করার অভ্যাস থাকলেও এটিকে আত্মকেন্দ্রিকতা বলতে নারাজ তিনি। নিজের ব্যক্তিগত বিষয় গোপন রাখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেতা।