ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন অভিনেতা আশরাফুল হক ডন। শুটিংয়ের ফাঁকে কিংবা রাতে প্রায়ই দুজন একসঙ্গে লং ড্রাইভে বের হতেন। কখনো গুলশানে মিল্কশেক, আবার কখনো উত্তরার ফুটপাতে পিঠা খেয়ে কাটত তাদের সময়।
সালমানের সাধারণ মানুষের প্রতি ভালোবাসা ও উদারতার কথাও স্মরণ করেন ডন। তবে তিন দশক পর সেই মধুর স্মৃতিতে এসেছে বিষাদের ছায়া। সালমান শাহর মৃত্যুর মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন ডন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।