সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট করেন অমিতাভ বচ্চন। সম্প্রতি নিজের দৈনিক পোস্টের নম্বর দিতে গিয়ে সামান্য ভুল করেন তিনি। বিষয়টি অনুরাগীদের নজরে আসার পর ভুল বুঝতে পেরে নিজেই ক্ষমা চান বর্ষীয়ান অভিনেতা।
অমিতাভ জানান, ৫৮১৭-এর পর ৫৮১৮, ৫৮১৯ ও ৫৮২০ হওয়ার কথা থাকলেও নম্বর দিতে গিয়ে ভুল করেছিলেন। ভুলটি ধরিয়ে দেওয়ায় এক নেটিজেনকে ধন্যবাদও জানান তিনি। ছোট্ট এই ভুল নিয়ে অনুরাগীরা মজা করলেও, অমিতাভের সরলভাবে ভুল স্বীকারের প্রশংসা করেছেন অনেকে।