নায়ক জিতকে দলে নিতে চাচ্ছে বিজেপি, যা বললেন অভিনেতা

Share

টলিউড অভিনেতা জিতকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন অভিনেতা নিজেই। তবে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট করেছেন তিনি।

 

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জিত বলেন, চলচ্চিত্র ও রাজনীতি দুটি ভিন্ন ক্ষেত্র, এগুলো আলাদা রাখাই উচিত। তিনি জানান, তৃণমূল কংগ্রেস ও বিজেপি—দুই পক্ষ থেকেই তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে নিজেকে রাজনীতিতে দেখেন না বলেই তিনি এসব থেকে দূরে থাকেন।