ছোট পর্দার জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মানকে ঘিরে একসময় প্রেমের গুঞ্জন ছিল। সম্প্রতি এক পডকাস্টে সম্পর্কের বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন বাসার। তিনি বলেন, ‘ওর সঙ্গে আমার প্রেম ছিল।’ তবে এখন পেছনে ফিরে সেটিকে আদৌ প্রেম বলা যায় কি না, তা নিয়েও সংশয় রয়েছে তার।
সাদিয়ার সঙ্গে একটি বিজ্ঞাপনের মাধ্যমে পরিচয় বাসারের। ২০২৪ সালের একটি নাটকের শুটিংকে তাদের একসঙ্গে কাজের শেষ অধ্যায় উল্লেখ করে তিনি বলেন, সেটে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এরপর একসঙ্গে কাজ না করার বিষয়ে বাসারের ভাষ্য, ‘আমাদের একসঙ্গে কাজ না করা ভালো।’ দর্শক চাইলেও দুজনের স্বাভাবিকভাবে কাজ করার জায়গাটি এখন আর তৈরি হয়নি বলে জানান তিনি।