সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গুঞ্জন ও ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। তিনি জানান, কোনো বিতর্কে জড়িয়ে পাল্টাপাল্টি মন্তব্য করে পরিস্থিতি আরও জটিল করতে চান না। তার বিশ্বাস, সত্য কখনো চাপা থাকে না, একসময় ঠিকই সামনে আসে।
প্রেম বা বিয়ে নিয়েও এখনই ভাবছেন না বলে জানান সাদিয়া। আপাতত অভিনয়, পরিবার ও নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিচ্ছেন তিনি। অহেতুক বিতর্কে নিজের সময় ও মানসিক শক্তি নষ্ট না করে কাজেই মনোযোগী থাকতে চান এই অভিনেত্রী।
ভবিষ্যতে আরও প্রতিষ্ঠিত হওয়ার পর নিজের জীবনের গল্পগুলো বলবেন বলেও জানান সাদিয়া আয়মান।