বড় সিনেমা তৈরি হয় ভাবনা থেকে

Share

বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর মতে, সিনেমার সাফল্য শুধু বড় বাজেট বা বিশাল আয়োজনের ওপর নির্ভর করে না; ভালো সিনেমা তৈরি হয় শক্তিশালী ভাবনা ও নির্মাতার ভিশন থেকে।

 

সম্প্রতি বড় বাজেটের ‘মির্জাপুর দ্য মুভি’ এবং তুলনামূলক ছোট পরিসরের ‘ওহ মাই ডগ’-এ কাজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, দর্শক টানতে বাজেটের চেয়ে গল্প ও ট্রেলারের কৌতূহল বেশি গুরুত্বপূর্ণ।

 

নিজের জন্মভূমি বিহারে ‘ওহ মাই ডগ’-এর শুটিং করতে গিয়ে আবেগাপ্লুতও হন পঙ্কজ। পাশাপাশি ‘ওএমজি ২’-এর ক্রেডিট বিতর্ক নিয়ে মন্তব্য করে তিনি জানান, এ ধরনের ব্যক্তিগত বিষয়ে তিনি নিজেকে দূরে রাখতে চান।