মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি নাবিলার

Share

রংপুরে সুবিধাবঞ্চিত মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি বাজেট বাড়ানোর দাবি জানিয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি সরকারি চিকিৎসাকেন্দ্রে মানসম্মত মাতৃ ও নবজাতক সেবা নিশ্চিতের পাশাপাশি দুর্গম এলাকায় কার্যকর রেফারেল ব্যবস্থা চালুর তাগিদ দেন।

 

এ সময় বাল্যবিয়ে ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নাবিলা। তার মতে, স্বাস্থ্য খাতে বাড়তি বিনিয়োগ ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে রংপুরের মা ও নবজাতকদের চিকিৎসাসেবার সুযোগ আরও বাড়বে।