আমার এখনো বিয়ে হয়নি

Share

বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশে ক্ষোভ জানিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। তিনি স্পষ্ট করে বলেছেন, তার এখনো বিয়ে হয়নি। পারিবারিকভাবে বিয়ে ঠিক হলেও আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নিজেই সবাইকে জানাবেন।

 

তথ্য যাচাই না করে অসত্য সংবাদ প্রকাশ করা হলে নিজের আইনি অধিকার রক্ষায় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন পূজা। পাশাপাশি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।