ফেসবুকে মাত্র পাঁচ শব্দের একটি স্ট্যাটাস দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা শাবনূর। তিনি লিখেছেন, ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী।’ তার এই বার্তা ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি সালমান শাহর মৃত্যু মামলা নতুন করে আলোচনায় আসার পরই শাবনূরের এমন পোস্ট সামনে এলো। মামলার এক আসামি ডন হক গ্রেপ্তার হওয়ার পর তার জবানবন্দি নিয়েও নানা তথ্য প্রকাশ্যে এসেছে।
সালমান শাহর মৃত্যুর সঙ্গে বিভিন্ন সময় শাবনূরের নাম জড়ানো হলেও তিনি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে সালমান শাহর মা নীলা চৌধুরীও সম্প্রতি জানিয়েছেন, শাবনূরের সঙ্গে তার ছেলের সম্পর্ক ছিল ভাই-বোনের মতো।
এমন পরিস্থিতিতে শাবনূরের সংক্ষিপ্ত এই স্ট্যাটাসটি কাকে বা কী উদ্দেশ্যে করা—তা স্পষ্ট করেননি অভিনেত্রী। ফলে তার পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।