বিচ্ছেদের গুঞ্জনে এক শব্দের জবাব দিলেন আয়েজা খান

Share

পাকিস্তানি অভিনেত্রী আয়েজা খান ও অভিনেতা দানিশ তৈমুরের বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ালেও তা সরাসরি নাকচ করেছেন আয়েজা। একটি ফ্যান পেজের পোস্টে মন্তব্য করে তিনি শুধু লিখেছেন, ‘ফেক’ (ভুয়া)।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কার্যক্রম এবং নিকাহ বার্ষিকীতে কোনো প্রকাশ্য শুভেচ্ছা না জানানোকে কেন্দ্র করে বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। দানিশের নাটক ‘হামরাহি’র বিশেষ প্রদর্শনীতেও আয়েজার অনুপস্থিতি আলোচনায় আসে।

 

তবে এসব জল্পনার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। আয়েজার এক শব্দের মন্তব্যের পর ভক্তরা মনে করছেন, তাদের দাম্পত্যে বিচ্ছেদের খবর সত্য নয়। দীর্ঘদিনের এই তারকা দম্পতি সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা বজায় রাখেন।