জনপ্রিয় অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কয়েক মাস পর তার সঙ্গে প্রেমের সম্পর্কের দাবি করেছেন মডেল-অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। তার দাবি, মৃত্যুর আগে দুজনের সম্পর্ক ছিল এবং তা প্রকাশ্যে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাও ছিল।
মৌমিতা জানান, দোলের দিন শুটিং শেষে রাহুল তার কাছে এসে একসঙ্গে সময় কাটান। মৃত্যুর আগের রাতেও তাদের দীর্ঘ ভিডিও কল এবং শেষ শুটিংয়ের দিন ফোনে কথা হয়েছিল বলে দাবি করেন তিনি।
মৌমিতার সঙ্গে রাহুলের ঘনিষ্ঠতা তার প্রয়াত স্বামী অরিদীপ্তর মৃত্যুর পর বাড়ে। এদিকে রাহুলের সাবেক স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত ২৯ মার্চ তালসারি সমুদ্রসৈকতে শুটিংয়ের সময় পানিতে ডুবে ৪৩ বছর বয়সে মারা যান রাহুল।