বলিউড তারকা অভিষেক বচ্চন জানিয়েছেন, জয়পুরেই ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার প্রেমের শুরু। এক পডকাস্টে তিনি বলেন, প্রথম সিনেমা ‘রিফিউজিবি’র শুটিংয়ের স্মৃতির পাশাপাশি ঐশ্বরিয়ার সঙ্গে প্রেমের গল্পও শহরটির সঙ্গে জড়িয়ে আছে।
২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’র সেটে অভিষেক-ঐশ্বরিয়ার পরিচয় হলেও ২০০৬ সালে ‘উমরাও জান’ ও ‘গুরু’ সিনেমার সময় তাদের ঘনিষ্ঠতা বাড়ে। ২০০৭ সালের এপ্রিলে বিয়ে করেন তারা। তাদের একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন।