আমরা খুব ভালো বন্ধু

Share

অভিনেতা সোহেল খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনো অটুট বলে জানিয়েছেন সাবেক স্ত্রী সীমা সাজদেহ। এক আলাপচারিতায় সোহেলের ব্যক্তিত্ব ও জীবনযাপন নিয়েও কথা বলেন তিনি।

 

সীমা জানান, সোহেল নিজের চেনা পরিবেশে থাকতে পছন্দ করেন এবং নিয়ম মেনে চলতে ভালোবাসেন। বিচ্ছেদের পর তাদের দুই সন্তানই সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে। সন্তানদের জন্য তারা সুন্দরভাবে সহ-অভিভাবকের দায়িত্ব পালন করছেন বলেও জানান সীমা।

 

তার ভাষায়, ‘আজ আমরা খুব ভালো বন্ধু।’