অনলাইনে নারীদের কটুক্তি, ক্ষোভ ঝাড়লেন শ্বেতা তিওয়ারি

Share

অনলাইনে গালিগালাজের শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। মারাঠি সম্প্রদায়ের কিছু মানুষ ও রাজ ঠাকরের সমর্থকদের বিরুদ্ধে তাকে অবমাননাকর ভাষায় আক্রমণের অভিযোগ তুলেছেন তিনি।

 

ইনস্টাগ্রাম স্টোরিতে শ্বেতা বলেন, নারীদের অনলাইনে অপমান করা এখন উদ্বেগজনকভাবে সাধারণ হয়ে উঠেছে। নিজের পাওয়া কুরুচিকর বার্তার স্ক্রিনশটও শেয়ার করেন তিনি। শ্বেতার প্রশ্ন, নিজেদের মারাঠি সংস্কৃতি নিয়ে গর্ব করা মানুষ কীভাবে নারীদের এভাবে অপমান করতে পারেন।

 

রাজ ঠাকরেকে উদ্দেশ করে তিনি জানতে চান, তার সমর্থকদের এমন আচরণ তিনি গ্রহণযোগ্য মনে করেন কি না। শ্বেতা স্পষ্ট বলেন, মতের অমিল থাকলেও কোনো নারীকে অপমান করার অধিকার কারও নেই এবং সব নারীকে সম্মান করা উচিত।