নায়করাজকে ঘিরে চিত্রনায়ক আবিরের মধুর স্মৃতি

Share

চিত্রনায়ক আবির চৌধুরীর কাছে নায়করাজ রাজ্জাককে ঘিরে রয়েছে বেশ কিছু মধুর স্মৃতি। ‘বাপ বড় না শ্বশুর বড়’ সিনেমার শুটিংয়ে নবাগত আবিরকে টি-শার্টের ওপর শার্ট পরতে বলেছিলেন রাজ্জাক। ছোট্ট সেই পরামর্শে আজও তিনি কিংবদন্তির আন্তরিকতা অনুভব করেন। আবার ‘থার্টি ফাইভের আমলে’ সিনেমায় রাজ্জাক ও খলিলের সঙ্গে প্রথম শট দেওয়ার স্মৃতিও তার কাছে বিশেষ। নায়করাজের নবম মৃত্যুবার্ষিকীতে এসব স্মৃতি শেয়ার করেন আবির।