তমার চাকরি নিয়ে সমালোচনায় জয়ের পাল্টা জবাব, ২ কোটি টাকার হিসাব

Share

অভিনয়ের পাশাপাশি একটি বেসরকারি ব্যাংকের নির্বাহী সহসভাপতি পদে যোগ দিয়েছেন তমা মির্জা। তার নতুন পেশাগত পরিচয় নিয়ে সমালোচনার মধ্যে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তমার পাশে দাঁড়িয়েছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে জয় বলেন, তমার কারণে ব্যাংকটি যে প্রচার পেয়েছে, তা পেতে প্রতিষ্ঠানটির কমপক্ষে ২ কোটি টাকা খরচ হতে পারত। তার মতে, তমার ব্র্যান্ড ও যোগাযোগ দক্ষতা নতুন দায়িত্বে কাজে আসবে এবং ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চয়ই ভেবেচিন্তেই তাকে নিয়োগ দিয়েছে। জয় তমাকে নতুন পেশায় সময় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তিনি সফল হলে ভবিষ্যতে বিনোদন অঙ্গনের অন্য তারকারাও বিভিন্ন খাতে কাজের সুযোগ পাবেন। এর আগে অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও তমার পাশে দাঁড়িয়ে তার নিয়োগ নিয়ে সমালোচনার প্রতিবাদ করেছিলেন।