ভারতীয় অভিনেতা মহসিন খান বাগদানের খবর জানিয়ে ভক্তদের চমকে দিয়েছেন। হবু স্ত্রীর নাম তামান্না। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের ছবি প্রকাশ করে মহসিন জানান, তামান্নার মধ্যেই তিনি নিজের মনের মানুষ ও জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছেন। নতুন জীবনের পথচলা, ভালোবাসা ও একসঙ্গে ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ও জানিয়েছেন অভিনেতা। তবে বিয়ের তারিখ এখনো ঘোষণা করেননি তিনি।