বলিউড অভিনেতা আদিত্য শীল ও অনুষ্কা রঞ্জন জমজ কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। ২৩ আগস্ট জন্ম নেওয়া মেয়েদের নাম রাখা হয়েছে ভিরা রঞ্জন শীল ও মাহী রঞ্জন শীল। ইনস্টাগ্রামে সুখবরটি জানিয়ে আদিত্য বলেন, সন্তানদের আগমনে তাদের জীবন ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে উঠেছে। দীর্ঘদিনের অপেক্ষার পর আইভিএফের মাধ্যমে এই সুখের মুখ দেখেছেন তারা। ২০২১ সালে বিয়ে করা এই দম্পতি ২০২৩ সাল থেকে সন্তান নেওয়ার পরিকল্পনা করছিলেন।