ফলনে অবাক ভক্তরা, উচ্ছ্বসিত অভিনেত্রীও

Share

অভিনয়ের পাশাপাশি কৃষিকাজেও জয়া আহসানের আগ্রহ এখন বেশ পরিচিত। নিজের বাড়ির বাগানে নিয়মিত নানা ধরনের সবজি, ফল ও ফুলের চাষ করেন তিনি। এবার নিজের হাতে ফলানো ওল কচু, পেঁপে, জালি কুমড়া, ধুন্দুল, লেবু, কলার মোচা ও পদ্মফুলের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। ফসলের এমন বৈচিত্র্য দেখে জয়ার ভক্তরাও মুগ্ধ। নিজের চাষ করা কলার মোচা দিয়ে ফিউশনধর্মী ক্রিসপি সালাদ বানানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। প্রকৃতি ও কৃষির প্রতি জয়ার এই ভালোবাসা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। অভিনয়ে তাকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়।