জনপ্রিয় অভিনেত্রী পরীমনির স্টেক খাওয়ার আবদার পূরণ করলেন প্রযোজক ও পরিচালক সাকিব সনেট। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ট্যাগ করে স্টেক খাওয়ার ইচ্ছা জানিয়েছিলেন পরীমনি। পরে সাকিব সনেট স্টেক উপহার দিলে অভিনেত্রী ছবি প্রকাশ করে উচ্ছ্বাস জানান। পরীমনি মজার ছলে পরিচালককে ‘আলাউদ্দিনের জাদুর চেরাগ’ উল্লেখ করে লেখেন, ‘আস্ত একটা ভালোবাসা।’ পাশাপাশি এমন উপহার পেয়ে নিজের ‘সুখের জীবন’ নিয়েও আনন্দ প্রকাশ করেন তিনি। তার এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল ও নানা আলোচনা।