একসময় যে কক্ষে প্রেস কনফারেন্স হতো, জুলাই গণঅভ্যুত্থানের পর সেই কক্ষ এখন ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের’ ‘মুনসুন থিয়েটার’। সেখানে প্রতিদিন চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে গত ১৬ বছরের ইতিহাস তুলে ধরা হচ্ছে। সোমবার (২৪ আগস্ট) কক্ষটির অতীত ও বর্তমানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন নির্মাতা ও সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানান, একসময় প্রেস কনফারেন্স হওয়া এই কক্ষে এখন দর্শনার্থীরা ইতিহাস দেখছেন। ফারুকীর পোস্ট করা ছবিতে স্কুলশিক্ষার্থীদেরও উপস্থিতি দেখা যায়। নির্ধারিত শনিবারের বাইরেও শিক্ষার্থীরা জাদুঘর দেখতে আসায় এটিকে তিনি অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ফারুকীর তত্ত্বাবধানেই ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণের কাজ শুরু হয়েছিল।