দেশে সাম্প্রতিক একের পর এক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সামাজিক মাধ্যমে এসব অপরাধের খবর দেখে হতাশা প্রকাশ করে ফেসবুকে তিনি লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।’ সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত খুন-হত্যা ও সহিংসতার খবর ভেসে আসার বিষয়টিকেই জনপ্রিয় অপরাধবিষয়ক সিরিজ ‘ক্রাইম পেট্রোল’-এর সঙ্গে তুলনা করেছেন মম। পাশাপাশি সবার নিরাপত্তার জন্য দোয়া করেছেন তিনি।