সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়ে পড়ার সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। এক সাক্ষাৎকারে তিনি জানান, ওই বিতর্কের কারণে একের পর এক কাজ হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।নোরা বলেন, প্রায় দুই বছর ধরে চলা সেই সময় ছিল অত্যন্ত ভয়ংকর। সুকেশের সঙ্গে প্রেমের গুঞ্জন, মানুষের নানা মন্তব্য এবং তদন্তের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তাকে একসময় একা ও অসহায় করে তুলেছিল। তবে সেই কঠিন অধ্যায় পেরিয়ে আবারও কাজে ফিরেছেন তিনি।