বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রভা, জানালেন আসল সত্য

Share

বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট করে জানান, তিনি বিয়ে করেননি এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো বিভিন্ন অভিযোগও ভিত্তিহীন। গণমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়ে প্রভা বলেন, তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন বা অন্য কোনো বিষয়ে সঠিক তথ্য তিনি নিজেই ফেসবুকের মাধ্যমে অনুসারীদের জানাবেন। সম্প্রতি আংটি পরা ছবি ও সম্পর্ক-বিয়ে নিয়ে তার বিভিন্ন পোস্ট ঘিরেই মূলত বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল।