৫৪ বছর বয়সে বিয়ে করলেন অভিনেত্রী হুমায়রা

৫৪ বছর বয়সে বিয়ে, সুখবর জানালেন অভিনেত্রী

Share

পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হুমায়রা বানু ৫৪ বছর বয়সে বিয়ে করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে নিজেই বিয়ের খবর জানিয়েছেন তিনি। তবে ছবিতে স্বামীর মুখ দেখা যায়নি এবং তার পরিচয়ও প্রকাশ করেননি অভিনেত্রী।নতুন জীবন নিয়ে হুমায়রা জানান, মানুষ অনেক কিছু নিজের মতো করে পরিকল্পনা করলেও সৃষ্টিকর্তার পরিকল্পনা ভিন্ন হতে পারে। তার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর ভক্ত ও সহকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন। ‘রং মহল’, ‘ইশক জালেবি’, ‘চৌধুরী অ্যান্ড সন্স’সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।