বিয়ে না করার কারণ জানিয়ে সুস্মিতা বললেন, ‘ঈশ্বরই আমাকে বাঁচিয়েছেন’

Share

বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এক ভক্তের বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্নের জবাবে রসিকতা করে তিনি বলেন, এই প্রশ্নের উত্তর হয়তো দুজনকেই সারাজীবন খুঁজতে হবে। এর আগে এক সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছিলেন, জীবনে তিনবার বিয়ের সিদ্ধান্তের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত তা হয়নি। তার ভাষায়, ‘তিনবারই ঈশ্বর আমাকে বড় কোনো বিপর্যয় বা ঝামেলাপূর্ণ সম্পর্ক থেকে বাঁচিয়ে দিয়েছেন।’ অভিনেত্রী আরও বলেন, তার দত্তক নেওয়া দুই মেয়ের কারণে বিয়ে না করার সিদ্ধান্ত নেননি। বর্তমানে সন্তানদের নিয়েই নিজের স্বাধীন জীবন উপভোগ করছেন তিনি।