চুক্তিভিত্তিক বিয়ে করেছেন প্রভা, অভিনেত্রী নিজেই জানালেন আসল তথ্য

Share

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ‘চুক্তিভিত্তিক বিয়ে’র খবর ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। তবে বিষয়টিকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রভা। ফেসবুক পোস্টে অভিনেত্রী স্পষ্ট করে বলেন, তিনি বিয়ে করেননি এবং কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে জড়াননি। ব্যক্তিগত জীবন নিয়ে কোনো তথ্য প্রকাশের আগে যাচাই-বাছাই ও বিশ্বাসযোগ্য প্রমাণের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। ভক্তদেরও ভিত্তিহীন গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করে প্রভা জানান, তার ক্যারিয়ার বা ব্যক্তিজীবন নিয়ে সঠিক তথ্য তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানাবেন।