মক্কা থেকে নতুন প্রজন্মকে যে বার্তা দিলেন রাখি

Share

আধ্যাত্মিক সফরে মক্কায় গিয়ে দেশ ও নতুন প্রজন্মের জন্য বিশেষ প্রার্থনা করেছেন রাখি সাওয়ান্ত। দেশের নিরাপত্তা, শিক্ষার উন্নতি, কর্মসংস্থান এবং রাজনৈতিক নেতাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের কামনা করেন তিনি। তরুণদেরও দামি জিনিসের জন্য বাবা-মায়ের ওপর চাপ না দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান জানান রাখি। আইফোনের আবদার ঘিরে একটি পরিবারের মর্মান্তিক ঘটনার প্রসঙ্গ তুলে এমন ঘটনা যেন আর না ঘটে, সেই প্রার্থনাও করেন অভিনেত্রী।