অঙ্কে কাঁচা তারা সুতারিয়া, ব্যাংকের হিসাবও বুঝতে পারেন না!

Share

সংখ্যা ও গাণিতিক হিসাব করতে সমস্যায় পড়েন বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। সম্প্রতি তিনি জানান, তার ডিসক্যালকুলিয়া রয়েছে, যে কারণে সংখ্যা বোঝা ও হিসাব করা কঠিন হয়। তারা বলেন, রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পছন্দ করলেও আর্থিক হিসাব ও ব্যাংকের কাগজপত্র সামলাতে প্রায়ই বাবার সাহায্য নিতে হয়। তবে নিজের আর্থিক বিষয় নিজে বোঝার জন্য নতুন নতুন বিষয় শেখার চেষ্টা করছেন বলেও জানান অভিনেত্রী।