অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দ্বিতীয় সন্তান নেওয়া নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। তবে এর পেছনে কোনো নতুন ঘোষণা নয়, কয়েক বছর আগের একটি মজার ভিডিও। ‘কেস তো বনতা হ্যায়’ অনুষ্ঠানে রিতেশ দেশমুখ দ্বিতীয় সন্তান প্রসঙ্গে অভিষেককে প্রশ্ন করলে তিনি মজা করে বলেন, ‘পরের প্রজন্ম আসলে তখন ভাবা যাবে।’ রিতেশের রসিকতায় কিছুটা অপ্রস্তুত হয়ে হাসতে দেখা যায় অভিষেককে। পুরোনো সেই ভিডিও নতুন করে ভাইরাল হওয়ায় দ্বিতীয় সন্তান নিয়ে জল্পনা শুরু হলেও, এ বিষয়ে অভিষেক-ঐশ্বরিয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই।