সারিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন অর্ষা

Share

অভিনেত্রী নাজিয়া হক অর্ষা জানিয়েছেন, মিডিয়ায় তার পথচলার শুরুর সময়ে সহযোগিতা করেছিলেন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। জুনিয়র আর্টিস্ট হিসেবে অনেক বিজ্ঞাপনে কাজ করলেও তখন বড় কোনো সুযোগ ছিল না তার। সম্প্রতি এক পডকাস্টে অর্ষা বলেন, সারিকার সহযোগিতা না পেলে হয়তো বিনোদন জগতে কাজ করার সুযোগই পেতেন না। তাই সারিকার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবেন বলেও জানান তিনি। বর্তমানে নাটক ও সিনেমায় নিয়মিত কাজ করছেন অর্ষা।