বয়স্ক নাগরিকদের সুযোগ-সুবিধা ও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন চিত্রনায়ক সোহেল রানা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন।সোহেল রানা লেখেন, বিশ্বের বিভিন্ন দেশে ৬০ বছর বয়সে নাগরিকদের সিনিয়র সিটিজেন হিসেবে নানা সুযোগ-সুবিধা দেওয়া হয়। অথচ বাংলাদেশে ৮০ বছর বয়স হলে দীর্ঘদিনের লাইসেন্স থাকলেও স্মল বোর অস্ত্রের লাইসেন্স নবায়নের সুযোগ দেওয়া হয় না।এমন সিদ্ধান্তের কারণ জানতে চেয়ে তিনি প্রশ্ন করেন, ‘৮০ বছর হয়ে গেলে তাকে কি সরকার মৃত্যুর খাতায় নাম লিখিয়ে দেবেন?’ স্ট্যাটাসের শেষাংশে প্রধানমন্ত্রীর উদ্দেশে সোহেল রানা লেখেন, প্রশ্নটি তিনি রেখে গেলেন, এর উত্তর প্রধানমন্ত্রীর কাছেই।