সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাক ও শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। ২৮ আগস্ট জার্মানির একটি রিসোর্টের ভিডিও পোস্ট করার পর মন্তব্যের ঘরে তাকে নিয়ে আপত্তিকর কথা বলেন অনেকে। এর প্রতিবাদে উর্বী বলেন, তার শরীর, পোশাক ও ফেসবুক প্রোফাইল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই। পছন্দ না হলে আনফলো করার পরামর্শও দেন তিনি। দেশের সামাজিক পরিবেশ নিয়ে আক্ষেপ করে অভিনেত্রী বলেন, এসব মন্তব্য পড়ে নিজের দেশ ও সমাজ নিয়ে অসহায় লাগে। রাগ ও কষ্ট থেকেই তিনি প্রশ্ন করেন, ‘জন্মের আগে কী এমন পাপ করেছিলাম, আমার জন্ম বাংলাদেশে হলো।’