বিচ্ছেদের খবর জানিয়ে সবাইকে যে অনুরোধ বাদশার

Share

বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় স্ত্রী পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ভারতীয় র‍্যাপার বাদশা। সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রাম স্টোরিতে যৌথ বিবৃতির মাধ্যমে তারা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার কথা জানান। বিবৃতিতে বাদশা বলেন, পারস্পরিক শ্রদ্ধা থেকেই তারা নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়ে এ বিষয়ে আর কোনো জল্পনা বা অনুমান না করার আহ্বান জানান তিনি। এর আগে জুলাই থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চলছিল। ইশার কিছু পোস্টও সেই জল্পনা আরও বাড়িয়ে দেয়। এর মধ্যেই বিচ্ছেদের ঘোষণা এলো।