নেপালের ভয়াবহ দুর্যোগের মধ্যেও দেশটির পর্যটনশিল্প সচল রাখতে আন্তর্জাতিক পর্যটকদের প্রতি আবেগঘন আহ্বান জানিয়েছেন অভিনেত্রী মনীষা কৈরালা। তিনি বলেন, দুর্যোগের কারণে পুরো নেপালকে পর্যটনের জন্য বর্জন না করে নিরাপদ অঞ্চলগুলোতে ভ্রমণ করা উচিত। নেপালের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে পর্যটকদের দেশটিতে আসার আহ্বান জানান তিনি।