বলিউডে নায়করা ব্যর্থ হলেও বারবার সুযোগ পান, কিন্তু নায়িকাদের প্রতিটি ছবিতে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হয়—এমন মন্তব্য করেছেন অভিনেত্রী সাইয়ামি খের। তার মতে, নারী-কেন্দ্রিক কোনো ছবি ব্যর্থ হলেই নানা প্রশ্ন ওঠে, অথচ পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে ব্যর্থতার পরও নতুন সুযোগ আসতে থাকে। তবে ইন্ডাস্ট্রিতে নারী পরিচালক, চিত্রনাট্যকার ও টেকনিশিয়ানদের উপস্থিতি বাড়াকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন তিনি।