টালিউড অভিনেতা বিপ্লব চ্যাটার্জির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য তৈরি হয়। পরে ভিডিওবার্তায় বিষয়টি উড়িয়ে দিয়ে তিনি জানান, তিনি সুস্থ আছেন এবং এমন মিথ্যা খবর না ছড়ানোর আহ্বান জানান। একইসঙ্গে রসিকতা করে বিপ্লব বলেন, পর্দায় অনেক খারাপ চরিত্রে অভিনয় করলেও তিনি ‘রাজনৈতিক নেতাদের মতো খারাপ নন।’